ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
প্রকৌশল খাতে ইপিএস কমেছে ২২ কোম্পানির
ডুয়া নিউজ : শেয়রবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ৪২টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ৩৫টি কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) ইপিএস পাওয়া গেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিগুলোর মধ্যে ইপিএস কমেছে ২২টি কোম্পানির।ডিএসই ও সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ক্যাবল, রানার অটোমোবাইলস, রেনউইক যজ্ঞেশ্বর, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, আজিজ পাইপস, আনোয়ার গ্যালভানাইজিং, মীর আখতার হোসেন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস-বিবিএস, এসএস স্টিল, এটলাস বাংলাদেশ, ন্যাশনাল টিউবস, বিবিএস ক্যাবলস, ন্যাশনাল পলিমার, অলিম্পিক এক্সেসরিজ, দেশবন্ধু পলিমার, কাসেম ইন্ডাস্ট্রিজ, গোল্ডেনসন, জিপিএইচ ইস্পাত, আফতাব অটোমোবাইলস, সিঙ্গার বাংলাদেশ, ওয়ালটন হাইটেক এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ।
ইস্টার্ন ক্যাবল
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৩৬ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৪৫ পয়সা।আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭২ পয়সা।
রানার অটোমোবাইলস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৩৫ পয়সা লোকসান হয়েছিল।
অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৩ টাকা ৫৭ পয়সা।
রেনউইক যজ্ঞেশ্বর
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৮৬ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫ টাকা ৬১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৭ টাকা ৭৬ পয়সা।
ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩৭ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৫ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪৬ পয়সা।
আজিজ পাইপস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৮৬ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৩৪ পয়সা লোকসান হয়েছিল।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৫৩ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে ৩ টাকা ৯৩ পয়সা লোকসান হয়েছিল।
আনোয়ার গ্যালভানাইজিং
জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ২৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৩৫ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ১০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩ টাকা ৫৪ পয়সা।
মীর আখতার হোসেন
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৬৯ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা । আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ৫১ পয়সা।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস-বিবিএস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫ পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১৩ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস লোকসান হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ২৭ পয়সা।
এসএস স্টিল
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১১ পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৯ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস লোকসান হয়েছে ৩ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১২ পয়সা।
এটলাস বাংলাদেশ
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ২৭ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে ৪২ পয়সা লোকসান হয়েছিল।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৮২ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৬১ পয়সা লোকসান হয়েছিল।
ন্যাশনাল টিউবস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪৪ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮৫ পয়সা।
বিবিএস ক্যাবলস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৯৬ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ২৭ পয়সা লোকসান হয়েছিল।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬৪ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৪৮ পয়সা লোকসান হয়েছিল।
ন্যাশনাল পলিমার
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৬৪ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৬৪ পয়সা।
অলিম্পিক এক্সেসরিজ
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৫ পয়সা] । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৮ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস লোকসান হয়েছে ৫০ পয়সা । আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৫৪ পয়সা।
দেশবন্ধু পলিমার
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ৭ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ুমার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৩ পয়সা।
কাসেম ইন্ডাস্ট্রিজ
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২৪ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫৮ পয়সা।
গোল্ডেনসন
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৭৪ পয়সা সমন্বিত লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ০১ পয়সা সমন্বিত লোকসান হয়েছিল।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ০৮ পয়সা। আগের বছরের একই সময়ে ১৩ পয়সা সমন্বিত লোকসান হয়েছিল।
জিপিএইচ ইস্পাত
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ০২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ০১ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ুমার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৩৩ পয়সা।
আফতাব অটোমোবাইলস
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৪৬ পয়সা ।
অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ০১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৪ পয়সা।
সিঙ্গার বাংলাদেশ
প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার লোকসান হয়েছে ৩ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২১ পয়সা।
ওয়ালটন হাইটেক
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৯৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৩ টাকা ৯৩ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২২ টাকা ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৫ টাকা ১৭ পয়সা।
কপারটেক ইন্ডাস্ট্রিজ
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২৪ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ুমার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫১ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা