ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
লোকসান থেকে মুনাফায় বিদ্যুৎ খাতের দুই কোম্পানি
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে এ পর্যন্ত যতগুলো কোম্পানি ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, তারমধ্যে দেখা যায় দুটি কোম্পানি লোকসান থেকে মুনাফায় ফিরেছে। ডিএসই ও সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ডরিন পাওয়ার ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।
ডরিন পাওয়ার
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬০ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ০৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ২৩ পয়সা।
সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এর আগে ২০২৩ সালে ১১ শতাংশ ক্যাশ, ২০২২ সালে ১৮ শতাংশ ক্যাশ ও ১২ শতাংশ বোনাস এবং ২০২১ সালে ১৩ শতাংশ ক্যাশ ও ১২ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।
খুলনা পাওয়ার
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১০ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোসকান ছিল ০৬ পয়সা।
সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এর আগের দুই বছর ২০২২ ও ২০২৩ সালে ১০ শতাংশ করে ক্যাশ, ২০২১ সালে সাড়ে ১২ শতাংশ ক্যাশ এবং ২০২০ সালে ৩৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)