ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বস্ত্র খাতে মুনাফা বেড়েছে ১২ কোম্পানির
ডুয়া নিউজ : দেশের শেয়রবাজার বস্ত্র খাতে তালিকাভুক্ত ৫৮টি কোম্পানির মধ্যে ২৩টি কোম্পানি এ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) ইপিএস প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে ইপিএস বেড়েছে ১২টি কোম্পানির। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, শাশা ডেনিমস লিমিটেড, সোনারগাঁও টেক্সটাইলস, দেশ গার্মেন্টস, দুলামিয়া কটন, তশরিফা ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল মিলস, স্টাইলক্রাফট, আর্গন ডেনিমস, এনভয় টেক্সটাইলস, মোজাফ্ফর হোসেনস্পিনিংএবং মতিন স্পিনিং লিমিটেড।
আলিফ ইন্ডাস্ট্রিজ
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৭২ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৪ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৭০ পয়সা।
শাশা ডেনিমস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৭ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৯২ পয়সা।
সোনারগাঁও টেক্সটাইলস
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২০ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ২ পয়সা।
তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ পয়সা। আগের বছরের একই সময়ে ৫ পয়সা লোকসান হয়েছিল।
দেশ গার্মেন্টস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৬ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৩ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ুমার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৮ পয়সা। আগের বছর একই সময়েও ইপিএস ছিল ৪৮ পয়সা।
দুলামিয়া কটন
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ১৬ পয়সা। গত বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১৮ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৩০ পয়সা।
তশরিফা ইন্ডাস্ট্রিজ
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০৮ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১২ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫৪ পয়সা।
কুইন সাউথ টেক্সটাইল
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১১ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৬ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২৩ পয়সা।
স্টাইলক্রাফট
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ২৪ পয়সা লোকসান হয়েছিল। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ২৭ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ পয়সা। আগের বছরের একই সময়ে ২ টাকা ৮২ পয়সা লোকসান হয়েছিল।
আর্গন ডেনিমস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৪ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ২৬ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৭ পয়সা।
এনভয় টেক্সটাইলস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৮ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১ টাকা ২৬ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৬২ পয়সা।
মতিন স্পিনিং
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ০৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৯৮ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৭ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৪-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ৫৬ পয়সা।
মোজাফ্ফর হোসেন
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২২ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪–মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬৯ পয়সা।
আলোচ্য তিন তিন প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ৭১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪ টাকা ৪১ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে টাকা ২০ টাকা ৩৯ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?