ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে ৫ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। কোম্পানি ৫টি হলো- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি, বাংলাদেশ জেনারেলই ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২২ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ২ টাকা ৯১ পয়সা।
আলোচ্য বছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত ক্যাশ ফ্লো হয়েছে ৫০ টাকা ২২ পয়সা। আগের বছর যা ছিল ১৫ টাকা ৫৯ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৫ টাকা ৯৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৯ জুলাই । এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে।
ব্র্যাক ব্যাংক পিএলসি
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ বোনাস।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯৫ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৪ টাকা ৩০ পয়সা।
আলোচ্য বছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত ক্যাশ ফ্লো হয়েছে ৬০ টাকা ৯১ পয়সা। আগের বছর যা ছিল ৩৭ টাকা ৫ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৪ টাকা ১১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন । এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে।
ট্রাস্ট ব্যাংক পিএলসি
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ বোনাস।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৪ টাকা ৬৩ পয়সা।
আলোচ্য বছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত ক্যাশ ফ্লো হয়েছে ৫৫ টাকা ৪৩ পয়সা। আগের বছর যা ছিল ৯ টাকা ৮৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭ টাকা ৫৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুলাই। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মে।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪০ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ২৭ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৫ পয়সা।
আগামী ২২ জুন, বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে ।
ইউনাইটেড ফাইন্যান্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৭৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৪ পয়সা।
আগামী ২৪ জুন, সকাল ১০টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ