ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের চার কোম্পানি
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাক ও ইউনাইটেড ফাইন্যান্স। সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্র্যাক ব্যাংক
সমাপ্ত অর্থবছরের জন্য ব্র্যাক ব্যাংক ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ বোনাস।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯৫ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৪ টাকা ৩০ পয়সা।
আলোচ্য বছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত ক্যাশ ফ্লো হয়েছে ৬০ টাকা ৯১ পয়সা। আগের বছর যা ছিল ৩৭ টাকা ৫ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৪ টাকা ১১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন । এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে।
ট্রাস্ট ব্যাংক
সমাপ্ত অর্থবছরের জন্য ট্রাস্ট ব্যাংক ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ বোনাস।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৪ টাকা ৬৩ পয়সা।
আলোচ্য বছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত ক্যাশ ফ্লো হয়েছে ৫৫ টাকা ৪৩ পয়সা। আগের বছর যা ছিল ৯ টাকা ৮৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭ টাকা ৫৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুলাই । এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
সমাপ্ত অর্থবছরের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২২ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ২ টাকা ৯১ পয়সা।
আলোচ্য বছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত ক্যাশ ফ্লো হয়েছে ৫০ টাকা ২২ পয়সা। আগের বছর যা ছিল ১৫ টাকা ৫৯ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৫ টাকা ৯৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৯ জুলাই । এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে।
ইউনাইটেড ফাইন্যান্স
সমাপ্ত অর্থবছরের জন্য ইউনাইটেড ফাইন্যান্স ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৭৬ পয়সা।
আলোচ্য বছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত ক্যাশ ফ্লো হয়েছে ৪ টাকা ২৭ পয়সা। আগের বছর যা ছিল ৭৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৮৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন । এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?