ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাবি উপাচার্যের সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিইএ‘র পরিচালকের সাক্ষাৎ
ঢাবি প্রতিনিধি: অস্ট্রেলিয়ান নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ) এর দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক লিনা রিকিলা তামাং আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূূমিকার কথা তুলে ধরেন আইডিইএ‘র দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক লিনা রিকিলা তামাং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইডিইএ একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায় বলে জানান লিনা। এর মাধ্যমে শিক্ষার্থীরা গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবে বলে মত দেন তিনি।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও ডেমোক্রেসি ল্যাব সম্পর্কে আইডিইএ‘র পরিচালককে অবহিত করেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমওইউ করার আগ্রহকে উপাচার্য স্বাগত জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)