ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো- প্রাইম ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরেকোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৫ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৪৩ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৭৯ পয়সা।
আগামী ১৪ জুলাই ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ জুন।
অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশও ৬ শতাংশ স্টক।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ১০ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮১ পয়সায়।
আগামী ১৯ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
কোম্পানিটি ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এর মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের জন্য কোম্পানিটি ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তবে ৩১ ডিসেম্বর, ২০২১,৩১ ডিসেম্বর, ২০২১, ৩১ ডিসেম্বর, ২০২২ ও ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে কোম্পানিটি।
আগামী ২৯ জুন আলোচ্য চার বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৯৮ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৫০ পয়সা, যা আগের বছর ২ টাকা ২০ পয়সা ছিল।
৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ১৭ পয়সায়।
আগামী ২৫ জুন ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)