ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
পাঁচ ব্রোকার-মার্চেন্ট ব্যাংক পরিদর্শন করবে বিএসইসি
ডুয়া নিউজ: শেয়ারবাজারে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা বাড়াতে চারটি ব্রোকারেজ হাউস এবং একটি মার্চেন্ট ব্যাংক পরিদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে পাঁচটি পৃথক পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ২০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশন থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের বিষয়টি অবহিত করা হয়েছে।
পরিদর্শনের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো:
-
রাজ্জাক সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর ১৮৪)
-
স্কাইস সিকিউরিটিজ লিমিটেড (সিএসই ট্রেক নম্বর ৮৪)
-
শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর ৩)
-
চিটাগাং ক্যাপিটাল লিমিটেড (সিএসই ট্রেক নম্বর ৬)
-
গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড (মার্চেন্ট ব্যাংক)
বিএসইসি জানিয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুসারে, বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আইন ও বিধি পরিপালন, তদারকি এবং সচেতনতা বৃদ্ধির জন্য এএমএল/সিএফটি (অ্যান্টি-মানি লন্ডারিং/কাউন্টার-টেরোরিজম ফাইন্যান্সিং) সিস্টেম চেক পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।
এই পরিদর্শনের মাধ্যমে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রতিষ্ঠানের প্রস্তুতি এবং কার্যকারিতা যাচাই করা হবে। পাশাপাশি, সিসিএ ঘাটতি, মার্জিন অ্যাকাউন্টের সংখ্যা, নেগেটিভ ইক্যুইটি এবং বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের সংখ্যা ইত্যাদিও খতিয়ে দেখা হবে।
পরিদর্শন কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:
-
রাজ্জাক সিকিউরিটিজ লিমিটেড: বিএসইসির যুগ্ম পরিচালক সুলতানা পারভীন এবং ডিএসই কর্মকর্তা জামশেদুল ইসলাম।
-
স্কাইস সিকিউরিটিজ লিমিটেড: সহকারী পরিচালক মো. আশরাফুল হাসান এবং মো. মাহমুদুল হাসান।
-
শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড: সহকারী পরিচালক রুবেল হোসেন এবং ডিএসই’র ডেপুটি ম্যানেজার মো. আল আমিন।
-
চিটাগাং ক্যাপিটাল লিমিটেড: সহকারী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান এবং আলী আহসান।
-
গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড: মোহাম্মদ নুরুজ্জামান এবং মো. আশরাফুল হাসান।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?