ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রাজনীতির বাইরে রাখতে চাই: ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমরা সরকারের ওপর নির্ভরশীলতা কমাতে চাই। না হলে নানা চাপে আমাদের কোমর বাঁকা হয়ে যাবে। দলীয় সরকারের সময় এইসব চাপ প্রকট হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রাজনীতির বাইরে রাখতে চাই।
রবিবার (২৭ এপ্রিল) উপাচার্যের অফিস সংলগ্ন লাউঞ্জে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ‘ফ্লোর বর্ধিতকরণ প্রকল্পে’ আল আরাফা ব্যাংক লিমিটেড কর্তৃক ১০ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এসব কথা বলেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাফর আহমেদ খান, অধ্যাপক সায়েমা শারমিন, আল আরাফা ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি রাফাত উল্লাহ খান এবং ডিএমডি আব্দুল আল মামুনসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আল আরাফা ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের ধন্যবাদ দিয়ে উপাচার্য বলেন, এটাকে একটা চেক হিসেবে দেখার অবকাশ নেই। আমি মনে করি এই চেক হস্তান্তর দিয়ে আমাদের সম্পর্ক শুরু হলো। আমরা এই সর্ম্পককে আরো দীর্ঘ ও টেকসই করতে চাই।
অ্যালামনাইদের উদ্দেশ্য করে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আপনাদের সঙ্গে আমরা স্বাভাবিক ও সামাজিক সর্ম্পক রাখতে চাই। আপনারা আসবেন। আমরা আপনাদের কাছে যাবো। আমাদের মধ্যে একটা যোগাযোগ থাকবে। যার মাধ্যমে একটা সামাজিক সম্পর্ক গড়ে উঠবে। দিনে দিনে বিশ্ববিদ্যালয়গুলোকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছি আমরা। সেখান থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে বের করে আনতে হবে। এই সম্পর্কগুলোকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। ভুল করলে একসঙ্গে করবো। সঠিক করলেও একসঙ্গে করবো। কোনো ব্লেমগেইম থাকবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)