ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
উত্থানের ঢেউয়েও ব্যতিক্রম ১১ খাতের শেয়ার
ডুয়া নিউজ : আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে (২৭ এপ্রিল) ধারাবাহিক দরপতন কাটিয়ে উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রায় ২৩ পয়েন্ট বাড়লেও বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর কারণে ১১ খাতের শেয়ারে লেনদেন কমেছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
খাতগুলো হলো- তথ্য প্রযুক্তি, আর্থিক, ভ্রমন ও অবকাশ, সিরামিক, চামড়া, পাট, ওষুধ ও রসায়ন, কাগজ ও প্রকাশনা, জেনারেল ইন্স্যুরেন্স, বিদ্যুৎ ও জ্বালানি এবং খাদ্য আনুষঙ্গিক খাত।
জানা যায়, আজ ডিএসইতে খাতগুলোর মধ্যে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন কমেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে। এদিন এখাতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৮১ লাখ টাকা। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৮২ কোটি ৮০ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩৫ কোটি ১ লাখ টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন কমেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এদিন এখাতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৭৩ লাখ টাকা। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৭০ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৬ কোটি ৯২ লাখ টাকা।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন কমেছে জেনারেল ইন্স্যুরেন্স খাতে। এদিন এখাতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৯০ লাখ টাকা। এর আগেরকর্মদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৩০ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩ কোটি ২১ লাখ টাকা।
এছাড়া, আগের কর্মদিবসের তুলনায় আজ লেনদেন কমেছে- কাগজ ও প্রকাশনা খাতে ৩ কোটি ১৮ লাখ টাকা, ওষুধ ও রসায়ন খাতে ২ কোটি ৬৯ লাখ টাকা, পাট খাতে ২ কোটি ৭ লাখ টাকা, চামড়া খাতে ১ কোটি ৭২ লাখ টাকা, সিরামিকস খাতে ১ কোটি ৫৮ লাখ টাকা, ভ্রমণ ও অবকাশ খাতে ১ কোটি ২৭ লাখ টাকা, আর্থিক খাতে ৮৯ লাখ টাকা এবং তথ্য প্রযুক্তি খাতে ৭৯ রাখ টাকার।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?