ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
কাতারের কাছে আর কোনো ঋণ নেই আমাদের
ডুয়া নিউজ: কাতারের কাছে আমাদের আর কোনো ধার নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, “ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার কাতার থেকে এলএনজি কিনলেও ২৫৪ মিলিয়ন ডলার বকেয়া রেখে পালিয়েছিল। অন্তর্বর্তী সরকার ধাপে ধাপে সেই টাকা পরিশোধ করেছে। সর্বশেষ বুধবার (২৩ এপ্রিল) আমরা সম্পূর্ণ বকেয়া পরিশোধ করেছি। এখন আর কাতার আমাদের কাছে কোনো টাকা পায় না।”
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
জ্বালানি উপদেষ্টার বরাত দিয়ে এ সময় শফিকুল আলম বলেন, “আমাদের কাছে বিভিন্ন কোম্পানির সর্বমোট বকেয়া ছিল ৩.২ বিলিয়ন ডলার। অন্তর্বর্তী সরকার সেটি ৬০০ মিলিয়নে নিয়ে এসেছে। দ্রুত সময়ের মধ্যে বাকিটাও পরিশোধ করা হবে।”
প্রেস সচিব আরও বলেন, “আমরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর জ্বালানি চাহিদা মেটাতে এলএনজি সরবরাহ বাড়ানোর চেষ্টা করছি। এ অবস্থায় এক্সটেন্ডেড এলএনজি টার্মিনালের জন্য আমরা কাজ করছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা