ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভিসির মন্তব্য প্রত্যাখ্যান করে কুয়েটে বিক্ষোভ; একাত্মতা প্রকাশ করে ঢাবিতে মিছিল
ডুয়া নিউজ: পদত্যাগ করবেন না বলে গণমাধ্যমে দেওয়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি ড. মুহাম্মাদ মাছুদের মন্তব্য প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে মিছিল বের করেন তারা।
এ সময় তারা- 'দেখ ভিসি চোখ খুলে, আমরা গুটি কয়েক নারে', 'সারা বাংলা একদিকে, ভিসি কেন আরেকদিকে', 'দড়ি ধরে মারো টান, ভিসি হবে খানখান'সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে মিছিলটি প্রশাসনিক ভবন হয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এসে শেষ হয়।
দেশের জাতীয় এক দৈনিকে প্রকাশিত এক সংবাদে কুয়েট ভিসি বলেন, "মেজরিটি সংখ্যক শিক্ষার্থী এসব আন্দোলন চায় না। আন্দোলনের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। তারা ক্লাস-পরীক্ষায় ফিরতে চান।"
পদত্যাগ নয়, আলোচনায় সমাধান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি কী করে বুঝবো যে মেজরিটি শিক্ষার্থী এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত?’
শিক্ষার্থীরা জানায়, 'ভিসি পদত্যাগের দাবিতে আমাদের কাছে পাঁচ হাজার শিক্ষার্থীর সাইন আছে এবং কিছুদিন আগেও অনলাইনে ভিসিকে অপসারণের জন্য অনলাইনে নেয়া ভোটিং এ ৯৯ শতাংশ শিক্ষার্থী ভিসিকে অপসারণের পক্ষে ভোট দেয়।'
এদিকে কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে কুয়েট শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা, 'কুয়েট তোমার ভয় নাই, আমরা আছি তোমার সাথে', 'লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে'সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি