ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, বন্ধ যান চলাচল
ডুয়া ডেস্ক: রাজধানীর সায়েন্সল্যাবরেটরি মোড় পরিণত হয়েছে রণক্ষেত্রে—ঢাকা কলেজ ও সিটি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও শিক্ষার্থীরা এখনও সড়কেই অবস্থান করছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে দেখা যায়, ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এতে করে মিরপুর সড়কের নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব পর্যন্ত যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
জানা গেছে, সিটি কলেজের সামনে প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন এবং সেখানকার শিক্ষার্থীদের ঘিরে রেখেছেন। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুর ১২টার পর থেকেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ একাধিকবার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তাতে সফল হতে পারেনি। থেমে থেমে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে এবং এতে দুই কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
দুপুর দেড়টার দিকে সংঘর্ষ আরও তীব্র রূপ নেয়, যখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং একপর্যায়ে সিটি কলেজের নামফলক খুলে নিয়ে যায়। নিউমার্কেট ও আশপাশের এলাকা এখনো উত্তপ্ত এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ, সাধারণ মানুষ ওই পথে চলাচল করতে ভয় পাচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ