ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
কবে হচ্ছে ডাকসু নির্বাচন? সর্বশেষ যা জানা গেল
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঈদুল আজহার পরে অর্থাৎ আগামী মে মাসের শেষ দিকে কিংবা জুনের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ১৫ এপ্রিল নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে। মে মাসের মাঝামাঝি নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে প্রক্রিয়া শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, গণতান্ত্রিক চেতনার প্রতিফলন হিসেবে ডাকসু নির্বাচন আয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসনের অঙ্গীকার। ডিসেম্বর থেকেই প্রস্তুতি চলেছে এবং নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্য সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, শিক্ষার্থীদের ৯০ শতাংশ ডাকসু নির্বাচন চান এবং প্রশাসনও কাজ করে যাচ্ছে। গঠনতন্ত্র ও আচরণবিধি সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে।
তবে সুনির্দিষ্ট তারিখ না জানানোয় হতাশা প্রকাশ করেছে ছাত্রসংগঠনগুলো। তাদের দাবি, দ্রুত দিন-তারিখ ঘোষণা করতে হবে। নতুবা আন্দোলনের কর্মসূচিতে যেতে বাধ্য হবে তারা।
সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ, যার মেয়াদ শেষ হয় ২০২০ সালের মার্চে। তারপর থেকে দীর্ঘ ৫ বছর নির্বাচন হয়নি। এ সময় অন্যান্য নির্বাচনী কার্যক্রম নিয়মিত হলেও ডাকসু নির্বাচন স্থবির হয়ে ছিল।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কমিশন গঠনের পর ভোটার তালিকা চূড়ান্ত করা হবে এবং তারপর নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)