ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজার: সূচকের পতন, সামান্য বেড়েছে লেনদেন
ডুয়া নিউজ : আজ সোমবার (২১ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন দিয়ে লেনদেন হয়েছে। তবে আগের কর্মদিবসের তুলনায় লেনদেনে কিছুটা উথ্থান দেখা গেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৫২ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫ হাজার ৪৪ দশমিক ৮৫ পয়েন্টে। আগেরর কর্মদিবসে প্রধান সূচক কমেছিল ২২ দশমিক ৯৫ পয়েন্ট।
এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ৮ দশমিক ৮৮ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ১৪ পয়েন্ট কমেছে।
আজ সূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। আজ ডিএসইতে ৩৫৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ৮ লাখ টাকার। অর্থাৎ ৭ কোটি ৯৬ লাখ টাকা বেড়েছে লেনদেন।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৩টির, কমেছে ২৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৩৫ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৭টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ দশমিক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩৫ দশমিক ২৬ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৬১ দশমিক ১২ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)