ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্বিবিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘Draft Findings on Feasibility Study for the Pre-Service Teacher Education for Primary Teachers’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইনস্টিটিউটের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্বিবিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ ও গবেষক দলের প্রধান অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, শিক্ষা ব্যবস্থার মেরুদন্ড হচ্ছে প্রাথমিক শিক্ষা। দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এই ধরনের যৌথ কর্মশালার আয়োজনকে ঢাকা বিশ্বিবিদ্যালয় সবসময় উৎসাহিত করে। শিক্ষা বিষয়ক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে এই কর্মশালা সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সমাজ ও দেশকে এগিয়ে নিতে শিক্ষা বিষয়ক গবেষণা আরও জোরদার করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
কর্মশালায় বক্তারা উন্নত বিশ্বের ন্যায় শিক্ষকতা পেশায় যোগদানের পূর্বেই প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্বারোপ করেন। এতে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। পর্যায়ক্রমে ৮টি বিষয়বস্তু নিয়ে গবেষণা ও কর্মশালার আয়োজন করা হবে।
উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট দোকানপাট বন্ধ
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)