ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স
ডুয়া নিউজ: গেল সপ্তাহে (১৩-১৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ২৪.৪১ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে যার দর ছিল ২৫ টাকা ৪০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩১ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর বেড়েছে ৬ টাকা ২০ পয়সা বা ২৪.৪১ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সপ্তাহের ব্যবধানে দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১৪ টাকা ৭০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৭ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর বেড়েছে ৩ টাকা বা ২০.৪১ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে থাকা রেনউইক যজেনশ্বরের সপ্তাহের শুরুতে উদ্বোধনী দর ছিল ৬৩০ টাকা ৫০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭৩০ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর বেড়েছে ১০০ টাকা বা ১৫.৮৬ শতাংশ।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে শাহাজীবাজার পাওয়ারের ১৩.৯০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১১.৭৬ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৮.৭০ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭.৭২ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ৭.৫৩ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৬.৮৩ শতাংশ এবং এনআরবি ব্যাংকের ৬.৩৫ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)