ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সাপ্তাহিক দর পতনের শীর্ষে বিডি ফাইন্যান্স
ডুয়া নিউজ: গেল সপ্তাহে (১৩-১৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষে রয়েছে বিডি ফাইন্যান্সের শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৫.৯৭ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১১ টাকা ৯০ পয়সা। যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ১৫.৯৭ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৫ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৯০ পয়সা বা ১৫.৫২ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে ১৩.৪২ শতাংশ দর কমে স্থান নিয়েছে সোনারগাঁও টেক্সটাইল। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ারটির দর ছিল ৩৮ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩২ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৫ টাকা ১০ পয়সা বা ১৩.৪২ শতাংশ।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে প্রাইম ব্যাংকের ১৩.৪১ শতাংশ, এসআলম কোল্ড রোল্ডের ১৩.৩৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ১৩.১৮ শতাংশ, ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের ১২.৮২ শতাংশ, এসএস স্টিলের ১২.৬৬ শতাংশ, আলিফ ইন্ডাষ্ট্রিজের ১১.৯১ শতাংশ এবং আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১১.৯০ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ