ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
টাইমের শীর্ষের দিক থেকে ড. ইউনূসের অবস্থান যেখানে
ডুয়া ডেস্ক: মার্কিন সংবাদভিত্তিক সাময়িকী টাইম ম্যাগাজিন বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। এই মর্যাদাপূর্ণ তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের পাশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (১৬ এপ্রিল) টাইম ম্যাগাজিন আর্টিস্ট, আইকনস, লিডারসহ কয়েকটি ক্যাটাগরিতে তালিকা প্রকাশ করেছে। এ ক্যাটাগরিগুলোর মধ্যে লিডারস ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ড. ইউনূস।
টাইম ম্যাগাজিনের 'লিডারস' ক্যাটাগরিতে শীর্ষে রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তার পরেই স্থান পেয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম। তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চতুর্থে ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাডো, পঞ্চমে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এবং ষষ্ঠ স্থানে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
লিডারস ক্যাটাগরিতে ড. ইউনূসের পর হাওয়ার্ড লুটনিক, টেড্রোস আধানম ঘেব্রেইসাস এবং জে ডি ভ্যান্সের নাম রয়েছে। যদিও এ তালিকায় কে কত নম্বর অবস্থানে রয়েছেন সেটি জানানো হয়নি।
টাইম ১০০ তালিকায় প্রতি বছর বিশ্বজুড়ে যেসব ব্যক্তি প্রভাব, উদ্ভাবন ও নেতৃত্বের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেন, তাঁদেরকে সম্মান জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়