ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজার: সূচকের উত্থানে শুরু, দিন শেষ পতনে
ডুয়া নিউজ : আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছিল সূচকের উত্থানে, তবে দিন শেষে তা পতনে রূপ নেয়। সকালে বিনিয়োগকারীদের আগ্রহে সূচক কিছুটা বাড়লেও, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্রয় চাপে বাজার নিম্নমুখী হয়ে পড়ে। ফলে দিনের শেষে সূচক আগের দিনের তুলনায় কমে যায়।
আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৬৬পয়েন্ট কমে ৫ হাজার ১৩২ দশমিক ০১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ১০ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ দশমিক ৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৩ দশমিক ৪৫ পয়েন্টে।
তবে সূচক কমলেও আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। আগের কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ৩১ লাখ টাকার। আজ লেনদেন হয়েছে ৪৪৬ কোটি ১২ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ৩১ কোটি ৮১ লাখ টাকা।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ২ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০০ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৭০ দশমিক ৭৩ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই ৩৮ দশমিক ৪৯ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা