ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলা, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা
ডুয়া ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
সকাল থেকে দেখা যায়, শিক্ষক-শিক্ষার্থীরা পায়ে হেঁটে ক্যাম্পাসে প্রবেশ করছেন। ক্লাস ও পরীক্ষা চললেও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতানুল আরেফিন সোমবার রাত সাড়ে ১০টার দিকে রেলক্রসিং এলাকায় সিএনজিচালকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। তিনি জানান, মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকার সময় একটি সিএনজি তার পায়ের ওপর দিয়ে চলে যায়। এরপর চালকের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বাইকের গায়ে বিশ্ববিদ্যালয়ের স্টিকার দেখে কয়েকজন যুবক এসে তাকে মারধর করে।
ঘটনার পর দিবাগত রাত দেড়টার দিকে শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা দেন এবং দোষীদের বিচার ও নিরাপত্তার দাবিতে অবস্থান শুরু করেন।
চবির সহকারী প্রোক্টর নুরুল হামিদ কানন বলেন, “শিক্ষার্থীরা বারবার স্থানীয়দের হামলার শিকার হচ্ছেন। তারা সিএনজি চালকদের সিন্ডিকেট ভেঙে বিশ্ববিদ্যালয় এলাকায় চক্রাকার বাস চালু ও দোষীদের বিচার চাচ্ছেন। আমরা তাদের গেট খুলতে বলেছি। তবে তারা চাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট আশ্বাস।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা