ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
কুয়েট ইস্যুতে মাঠে নামছে বুয়েট শিক্ষার্থীরা
ডুয়া ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের সাম্প্রতিক আচরণে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় তারা মানববন্ধন ও প্রেস ব্রিফিংয়ের কর্মসূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১টায় বুয়েটের ২০ ব্যাচের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে। এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে শতাধিক শিক্ষার্থী আহত হন। পরদিন শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেন।
ওইদিন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করা হয়। একই রাতে অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রশাসন।
পরবর্তীতে ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। প্রায় দুই মাস পেরিয়ে গেলেও শিক্ষাপ্রতিষ্ঠানটি এখনও পুনরায় চালু হয়নি, এমনকি আবাসিক হলগুলোও তালাবদ্ধ।
এ অবস্থায় হল খোলার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার (১৩ এপ্রিল) তারা ক্যাম্পাসে প্রবেশ করে এবং দাবি পূরণ না হওয়ায় রাতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে। পরে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভায় ১৮ ফেব্রুয়ারির ঘটনায় জড়িত অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেট সভায় আরও জানানো হয়, আগামী ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে এবং ২ মে খুলে দেওয়া হবে আবাসিক হলগুলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী