ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ-তুরস্ক
ডুয়া ডেস্ক: দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান এবং যৌথ উদ্যোগ গ্রহণে একমত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। এ লক্ষ্যে সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
সোমবার (১৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সাক্ষাতের তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আলোচনায় উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ ব্যক্ত করেছে। অমীমাংসিত ইস্যুগুলোর শান্তিপূর্ণ সমাধান এবং সম্ভাবনাময় খাতগুলোতে একযোগে কাজ করার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক সম্পর্কে এটি হতে পারে একটি ইতিবাচক মোড়, যেখানে দুই দেশ বিভিন্ন খাতে পারস্পরিক সহায়তা ও অংশীদারিত্ব আরও গভীর করবে। তুরস্কের পররাষ্ট্রনীতি অনুযায়ী বাংলাদেশের জন্য উন্মুক্ত হতে পারে এমন সহযোগিতার সুযোগ, যা সাধারণত তুরস্কের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর জন্য বরাদ্দ থাকে।
প্রসঙ্গত, ‘আন্টালিয়া কূটনৈতিক ফোরাম’-এ অংশ নিতে দুই উপদেষ্টা বর্তমানে তুরস্ক সফরে রয়েছেন। সোমবার দিবাগত রাতে তাদের দেশে ফেরার কথা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ