ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু; প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ডুয়া ডেস্ক: সাভারের পাকিজা এলাকায় বাসচাপায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলায় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগের পড়েন দূরপাল্লার বাসযাত্রীরা।
এ সময় বাস চালক ও হেলপারের গ্রেপ্তারসহ সড়ক শৃঙ্খলায় ছয় দফা দাবি জানান শিক্ষার্থীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার। এছাড়া পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরাও রয়েছেন। অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন সংশ্লিষ্টরা।
এর আগে, গত শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কে পাকিজা এলাকায় ঠিকানা পরিবহনের বাসের চাপায় প্রত্যয় সরকারের মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিনই আন্দোলনের নামে শিক্ষার্থীরা।
জানা গেছে, নিহত প্রত্যয় সরকার সাভার সিআরপি নাসিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মেহেরপুর জেলার গাংনি থানার জনাতন সরকারের ছেলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া