ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
‘ফ্যাসিস্টের প্রতিকৃতিতে’ আগুন লাগানো ব্যক্তি মিললো সিসিটিভি ফুটেজে
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে পহেলা বৈশাখ উপলক্ষে তৈরি করা ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’তে আগুন দেওয়া হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, ফজরের সময় আগুন লাগানো হয় এবং বিষয়টি জানার পরপরই তারা ব্যবস্থা নেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই প্রতিকৃতিটি পুরোপুরি পুড়ে যায়। তিনি নিশ্চিত করেন, আগুনটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল বলেন, টার্গেট করে ফ্যাসিবাদের প্রতিকৃতিটিতে আগুন দেওয়া হয়েছে। এতে পুরো মুখাকৃতি এবং এর সাথে থাকা পায়রার অবয়বটিও সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
ঘটনার বিষয়ে সহকারী প্রক্টর ও চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোরবেলা এক যুবক জিন্স ও কালো শার্ট পরে মুখে মাস্ক লাগিয়ে ঘটনাস্থলে প্রবেশ করেন। তার আচরণ ছিল একেবারেই শান্ত ও ধীরস্থির। প্রথমে আগুন লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন, পরে আগুন নিভে গেলে আবার আগুন ধরিয়ে দেন।
এখনও তার পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে তার গতিবিধি দেখে ধারণা করা হচ্ছে ক্যাম্পাসের পরিবেশ তার খুব চেনা। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)