ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দুই শেয়ারের টানা উত্থানে বিনিয়োগকারীদের মুখে খুশি
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট ও জ্বালানি খাতের রাষ্ট্রায়াত্ব কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্ট বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।
ডিএসই সূত্র জানিয়েছে, কোম্পানি দুটির শেয়ার আগের সপ্তাহেও ইতিবাচক প্রবণতায় ছিল। যারা কোম্পানি দুটির শেয়ার কিনেছেন, টানা দুই সপ্তাহের উত্থানে কোম্পানি দুটির বিনিয়োগকারীদের মুখে হাসি দেখা দিয়েছে।
কোম্পানি দুটির মধ্যে বিদায়ী সপ্তাহে (০৬-১০ এপ্রিল) হাইডেলবার্গ সিমেন্টের দাম বেড়েছে ২০ দশমিক ৭৯ শতাংশ। আগের সপ্তাহে দাম বেড়েছিল ৬ দশমিক ৮২ শতাংশ। দুই সপ্তাহে শেয়ারটির দাম বেড়েছে ২৭ দশমিক ৬১ শতাংশ।
অন্যদিকে, বিদায়ী সপ্তাহে (০৬-১০ এপ্রিল) ইস্টার্ন লুব্রিকেন্টের শেয়ার দাম বেড়েছে ১১ দশমিক ১১ শতাংশ। আগের সপ্তাহে দাম বেড়েছিল ৬ দশমিক ৯৭ শতাংশ। দুই সপ্তাহে শেয়ারটির দাম বেড়েছে ১৮ দশমিক ০৮ শতাংশ।
কোম্পানি দুটির মধ্যে সর্বশেষ অর্থবছরে হাইডেলবার্গ সিমেন্ট শেয়ারহোল্ডদের ডিভিডেন্ড দিয়েছে ২৫ শতাংশ ক্যাশ। আর ইস্টার্ন লুব্রিকেন্ট সর্বশেষ অর্থবছরে ডিভিডেন্ড দিয়েছে ৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস।
কোম্পানি দুটির মধ্যে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৭৩ টাকা ৬০ পয়সা। আর ইস্টার্ন লুব্রিকেন্টের শেয়ার লেনদেন হয়েছে ২৩৪৪ টাকা ৩০ পয়সা।
কোম্পানি দুটির মধ্যে হাইডেলাবার্গ সিমেন্টের মোট শেয়ার রয়েছে ৫ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৫৮০টি এবং পরিশোধিত মূলধন হলো ৫৬ কোটি ৫১ লাখ টাকা।
অন্যদিকে, ইস্টার্ন লুব্রিকেন্টের মোট শেয়ার সংখ্যা হলো ১৫ লাখ ৮৭ হাজার ৬১৬টি এবং পরিশোধিত মূলধন রয়েছে ১ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)