ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করবে ৮ কোম্পানি
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণার জন্য কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- যমুনা ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, প্রগতি ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।
কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তাদের শেয়ারহোল্ডারদের জন্য ডিভেডেন্ড ঘোষণা করবে।
কোম্পানিগুলোর মধ্যে আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভা ১৩ এপ্রিল বিকাল ৪ টায়, প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের ১৫ এপ্রিল বিকাল ৩ টায়, আইপিডিসি ফাইন্যান্সের ১৬ এপ্রিল বিকাল ৩ টায়, বাংলাদেশ ফাইন্যান্সে ১৭ এপ্রিল বিকাল ৩টায়, প্রগতি ইন্স্যুরেন্সের ১৭ এপ্রিল বিকাল ৩ টায়, মেঘনা ইন্স্যুরেন্সের ২০ এপ্রিল বিকাল ৩ টায়, যমুনা ব্যাংকের ২০ এপ্রিল বিকাল ৪ টায় এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২১ এপ্রিল বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে আইডিএলসি ফাইন্যান্স ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরে ডিভিডেন্ড দিয়েছিল ১৫ শতাংশ ক্যাশ, আইপিডিসি ফাইন্যান্স ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস, যমুনা ব্যাংক ১৭,৫০ শতাংশ ক্যাশ ও ৮.৫০ শতাংশ বোনাস, প্রগতি ইন্স্যুরেন্স ২০ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ বোনাস, মেঘনা ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ ও ইউনাইটেড ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
অন্যদিকে, বাংলাদেশ ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরে কোন ডিভিডেন্ড দেয়নি।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)