ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজার: সূচক নামাতে চেয়েছে ৫ কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়েছে। শরীয়াহ সূচক ডিএসইএস বেড়েছে আজ ৩ দশমিক ২৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫ দশমিক ৯০ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে জানা যায়, সূচকের এমন উথ্থানের দিনেও সূচক নামাতে চেয়েছে ৫টি কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর কারণে আজ ডিএসইর সূচক কমেছে ৫ দশমিক ৪২ পয়েন্ট।
কোম্পানিগুলো হলো-ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড। লঙ্কাবাংলা ফিনান্সিয়াল অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।
বিশেষ করে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ারদরের পতনের কারণে সূচকে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে। কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা ৫০ পয়সা কমে যাওয়ার ফলে ডিএসইর সূচক প্রায় ১ দশমিক ৭৬ পয়েন্ট নিচে নেমেছে।
এছাড়া, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর শেয়ার দর কমার কারণে ১ দশমিক ৩৭ পয়েন্ট, ইসলামী ব্যাংকের শেয়ারদর কমার ফলে ১ দশমিক ১৯ পয়েন্ট, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক ১ দশমিক ০২ পয়েন্ট এবং ন্যাশনাল ব্যাংকের শেয়ার দরের পতনে ১ পয়েন্ট সূচকে কমে গেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)