ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
মিয়ানমারে ভূমিকম্প দুর্গতদের বড় অঙ্কের অনুদান দিলেন কোরিয়ান অভিনেত্রী
ডুয়া ডেস্ক: মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বড় অনুদান দিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী কিম গো-ইউন।
গতকাল বুধবার (০২ এপ্রিল) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস এই ঘোষণা দিয়েছে।
কোরিয়ান গণমাধ্যমে খবরে বলা হয়েছে, ৭.৭ মাত্রার ভূমিকম্পে মিয়ানমারে ক্ষতিগ্রস্ত শিশু ও অন্যান্য মানুষের সাহায্যের জন্য অভিনেত্রী ৫০ মিলিয়ন ওন (প্রায় ৪২,০০০ মার্কিন ডলার) অনুদান দিয়েছে।
এই তহবিলটি ব্যবহার করা হবে মিয়ানমারের মধ্য ও উত্তরাঞ্চলে জরুরি ত্রাণ কার্যক্রমে, যেখানে আহত শিশুদের জন্য খাদ্য, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং মনোসামাজিক সহায়তা কর্মসূচি (পিএসএস) সরবরাহ করা হবে।
গৃহযুদ্ধ এবং ভূমিকম্পের কারণে মিয়ানমারে মানবেতর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ২৮ মার্চ শুক্রবার ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা তিন হাজারের বেশি বলে জানা গেছে।
গুড নেইবারস’র বরাতে অভিনেত্রী গো-ইউন বলেন, "অপ্রত্যাশিতভাবে মানুষের ঘরবাড়ি এবং প্রিয়জন হারানোর কথা শুনে আমার হৃদয় ভেঙে গেছে।"
তিনি আরও বলেন, "আশা করি এই সমর্থন শোকাহতদের জন্য কিছুটা হলেও সান্ত্বনা বয়ে আনবে।"
কিম গো-ইউন দীর্ঘদিন ধরে জনহিতকর কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। ২০২০ সালে কোভিড-১৯ মহামারি চলাকালে তিনি ১০০ মিলিয়ন ওন অনুদান দেন। এর পর ২০২৩ সালে সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর দুর্গতদের জন্য ৩০ মিলিয়ন ওন সহায়তা প্রদান করেন। এছাড়া নিজ দেশে সাম্প্রতিক দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায়ও তিনি এগিয়ে আসেন।
অভিনয় জগতে কিম গো-ইউন ২০১২ সালে রোমান্টিক ঘরানার চলচ্চিত্র ‘আ মিউজ’ দিয়ে পদার্পণ করেন। সেখানে তিনি ইউন-জিও চরিত্রে অভিনয় করেন এবং নবাগত অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন। তারপর থেকে তার ক্যারিয়ার একটানা সফলতা অর্জন করেছে। তার অভিনীত জনপ্রিয় সিরিজের মধ্যে ‘চিজ ইন দ্য ট্র্যাপ’, ‘গার্ডিয়ান: দ্য লোনলি অ্যান্ড গ্রেট গড’, ‘ইউমিস সেলস’ ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া, ‘কয়েন লকার গার্ল’, ‘হিরো’ ও ‘এক্সহিউমা’ সিনেমায়ও তিনি নজর কেড়েছেন।
সূত্র: দ্য ইরাবতী
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী