ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি রহমতউল্লাহ, সম্পাদক তালহা
ডুয়া নিউজ: ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এসএ টেলিভিশনের প্রতিবেদক রহমতউল্লাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক মেহেদী হাসান তালহা মনোনীত হয়েছেন।
রহমতুল্লাহ ঢাকা কলেজের ইংরেজি বিভাগের (২০১৭-১৮) সেশনের শিক্ষার্থী এবং মেহেদী হাসান তালহা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (২০১৮-১৯) সেশনের শিক্ষার্থী।
বৃহস্পতিবার ৯১৯ ডিসেম্বর) ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) নিজস্ব অফিসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে প্রধান কমিশনার ছিলেন ঢাকসাসের সাবেক সভাপতি তবিবুর রহমান।
এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন ঢাকসাসের সাবেক সাধারণ সম্পাদক হাসিব বিল্লাহ, সাবেক সভাপতি মাহমুদুল হাসান ও বিল্লাল হোসাইন।
নির্বাচনে সহ-সভাপতি পদে দেশ রূপান্তর পত্রিকার নাজমুল হাসান নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন এখন টেলিভিশনের প্রতিবেদক ওমর ফারুক, অর্থ সম্পাদক পদে মনোনীত বিবার্তার ঢাকা কলেজ প্রতিনিধি মো. শাখাওয়াত আল হোসাইন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনোনীত দৈনিক কালবেলার ঢাকা কলেজ প্রতিনিধি মো. ফয়সাল আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য পদে আমার সংবাদ পত্রিকার মাহফুজুর রহমান, সোনালী নিউজের জিসান আহম্মেদ ও প্রজন্ম নিউজের জহিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া