ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ যেদিন
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার বিজ্ঞান ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল আগামী ২০ মার্চ বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র ডুয়া নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র বলছে, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের দায়িত্বপ্রাপ্ত ডিন ফলাফল প্রকাশের বিষয়ে উপাচার্যের কাছে সম্মতি চেয়েছেন। উপাচার্য আগামী ২০ মার্চ বৃহস্পতিবার ফল প্রকাশের অনুমতি দিয়েছেন। ওইদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে মোট ১ হাজার ৮৯৬টি আসনের বিপরীতে ১ লক্ষ ৪৬ হাজার ৮১১জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। ১ হাজার ৮৯৬টি আসনের মধ্যে বিজ্ঞান শাখার জন্য ১ হাজার ৮২০টি, মানবিক শাখার জন্য ৫১ টি এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৫টি আসন রয়েছে।
অন্যদিকে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। প্রায় ৪১ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এ ইউনিটে ১ হাজার ৫০টি আসন রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)