ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
ক্যাম্পাসে এসে ছাত্রদের হাতে আটক জবি অধ্যাপক
ডুয়া ডেস্ক: শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন কট্টর আওয়ামীপন্থী ও জুলাই অভ্যুত্থান বিরোধী শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস।
আজ বুধবার (৫ মার্চ) তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের কাছে মামলা থেকে অব্যাহতির জন্য একটি আবেদনপত্র জমা দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে আটক হন। বর্তমানে অধ্যাপক মিল্টন বিশ্বাস এবং তার আত্মীয় পরিচয় দেয়া জন সুশান্ত বিশ্বাসকে প্রক্টর অফিসে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আটককারী শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ২৪-এ ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় অধ্যাপক মিল্টন বিশ্বাসের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তিনি সেই মামলা থেকে অব্যাহতি চেয়ে শিক্ষক সমিতির কাছে চিঠি দিতে গিয়েছিলেন। এসময় তার সঙ্গে ছিল তার আত্মীয় পরিচয় দেয়া সুশান্ত বিশ্বাস নামে এক ব্যক্তি যিনি নিজেকে ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দেন। তবে তার ছাত্রদলে কোনো পদ ছিল না বলে জানা গেছে।
এ সময় সুশান্ত বিশ্বাসের মোবাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের শাখা আহ্বায়ক সদস্য আবু বকরের ফোন নম্বর পাওয়া যায়। এ বিষয়ে কিছু প্রত্যক্ষদর্শী অভিযোগ করেছেন যে, তিনি সাবেক ছাত্রদল নেতা সুজাউদ্দীন সুজা এবং আলামিনের সঙ্গে যোগসাজশে ক্যাম্পাসে এসেছেন।
অধ্যাপক মিল্টন বিশ্বাস বাংলা বিভাগের অধ্যাপক এবং 'জয় বাংলা শিক্ষক সমাজ' এবং 'বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম' এর সেক্রেটারি বলেন, "আমার নামে দুটি মামলা রয়েছে। সেই মামলার অব্যাহতির জন্য আমি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দীন স্যারের কাছে চিঠি দিতে এসেছিলাম।"
তার সাথে থাকা আত্মীয় পরিচয় দেয়া সুশান্ত বিশ্বাস বলেন, "আমি ছাত্রদলের কেউ নই। অধ্যাপক মিল্টন বিশ্বাসের সঙ্গে এসেছিলাম, আমার ভুল হয়েছে।"
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন জানান, "তিনি আমার কাছে মামলা বাতিলের জন্য আবেদন নিয়ে এসেছিলেন। আমি তাকে বলি এটি শিক্ষক সমিতির অফিসে জমা দিতে হবে। তার পরেই এই ঘটনা ঘটে।"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ তাজামুল হক বলেন, "যেহেতু তাকে প্রক্টর অফিসে রাখা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উচিত সরে যাওয়া। আমি এখন ক্যাম্পাসে নেই। তবে যদি কেউ অপরাধীদের সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু