ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
এবার খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে আল্টিমেটাম
ডুয়া নিউজ : এবার খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে চিকিৎসক সমাজ ও খুলনাবাসী।
আজ সোমবার (৩ মার্চ) দপুরে ‘খুলনাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে ভিসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ দাবি করা হয়।
এ সময় বক্তারা বলেন, ‘দলীয় বিবেচনায় এবং আলোচিত শেখ বাড়ির আর্শিবাদপুষ্ট অযোগ্য মাহবুবুর রহমানকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) করা হয়েছে। দুর্নীতিবাজ ভিসির তত্ত্বাবধানে যেভাবে বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে, তাতে চিকিৎসক সমাজ অত্যন্ত উদ্বিগ্ন।’
তারা আরও বলেন, ‘খুলনার জনগণ চায় যে, আওয়ামী আমলে হওয়া অবৈধ নিয়োগগুলো সম্পূর্ণ বাতিল করা হোক। একটি বিশেষ বাড়ির নিয়োগ আমরা কোনোভাবেই মানতে পারি না এবং কখনোই মানব না। মানববন্ধনে চিকিৎসকরা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের জন্য আল্টিমেটাম দিয়েছেন।’
অন্যথায় সাধারণ চিকিৎসক সমাজ খুলনাবাসীকে সাথে নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ