ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা আইইউবিএটি ক্যাম্পাস
ডুয়া ডেস্ক: রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) আন্দোলনকারী শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেছেন। পাশাপাশি আগামীকাল রোববার সকাল সাড়ে ৮টা থেকে আগুলিয়া ব্রিজে অবরোধ কর্মসূচি পালন করবেন তারা। আজ শনিবার (১ মার্চ) দুপুরে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এই বিষয়ে আন্দোলনকারী এক শিক্ষার্থী আশিক গণমাধ্যমকে জানান, "আমাদের দাবি মেনে না নেওয়ার কারণে আমরা অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেছি। এছাড়াও আগামীকাল রবিবার আগুলিয়া ব্রিজে অবরোধ কর্মসূচি পালন করবো।"
এর আগে, সকাল বেলায় পরীক্ষা পদ্ধতি পরিবর্তনসহ ১৪ দফা দাবিতে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলির মধ্যে রয়েছে- পূর্বে উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়ন কেন হয়নি তা সাধারণ শিক্ষার্থীদের সামনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে; একই দিনে একাধিক পরীক্ষা না নেওয়া, ছুটির দিনে পরীক্ষা না নেওয়া, এবং রিডিং ডে-এর ছুটি বৃদ্ধি করতে হবে। এছাড়া এক্সাম সিস্টেমে পরিবর্তন আনা, মিড ট্রাম সেন্ট্রালি বাতিল করা, অতিরিক্ত ফি ছাড়া বিড়ম্বনামুক্ত অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু করা এবং অতিরিক্ত খরচ ও পরীক্ষার বাধ্যবাধকতা নিয়ে ব্যাখ্যা প্রদান করা অন্তর্ভুক্ত।
তবে দাবিগুলোর মধ্যে আরও কিছু বিষয়ও রয়েছে। যেমন- মসজিদে আজানের সময় মাইকের ব্যবস্থার পাশাপাশি, নামাজের আজান শেষ হওয়ার পর ২০ মিনিট পর্যন্ত ক্যাম্পাসে গান বাজনা বন্ধ রাখতে হবে; ২৪১ ও ২৪২ ব্যাচের শিক্ষার্থীদের ১০০ শতাংশ স্কলারশিপে ৩ লাখ ৯৬ হাজার টাকার খরচ দেখানো হলেও ২৫১ ব্যাচের জন্য এটি ২ লাখ ৯৪ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ কেন তার ব্যাখ্যা প্রয়োজন।
এছাড়া শিক্ষার্থীদের কনভোকেশনে অন্তত দুইজন অতিথির অনুমতি, নারী শিক্ষার্থীদের জন্য কমনরুমের ব্যবস্থা, স্যানিটারি প্যাড ও ফার্স্ট এইডের ব্যবস্থা করা, ক্লিনার এবং সিকিউরিটি স্টাফদের খাবারের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা এবং ক্যাম্পাসে শুটিংয়ের নামে অশ্লীলতা ও ধূমপান বন্ধ করার দাবি জানানো হয়েছে।
অন্যদিকে ইন্টার্নশিপ ও থিসিসের ক্রেডিট ফি কীভাবে ব্যবহার করা হচ্ছে তার ব্যাখ্যা চাইছেন শিক্ষার্থীরা। তারা দাবি করেছেন ২০ রমজান পরবর্তী কার্যক্রম অনলাইনে করা হোক এবং ঈদের পরবর্তী ছুটি বাড়ানো হোক। পাশাপাশি চলমান দাবির পক্ষে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু