ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
একাদশে চার কোটায় ভর্তিযোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রতিবন্ধী, সাংস্কৃতিক, খেলাধুলা ও প্রবাসী কোটায় আবেদন করা শিক্ষার্থীদের ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কলেজগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রকাশিত তালিকায় থাকা প্রতিবন্ধী, সাংস্কৃতিক, খেলাধুলা ও প্রবাসী কোটার শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি করতে হবে।
এ জন্য তালিকাভুক্ত শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট কলেজে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। পত্রটি ইস্যুর তারিখ থেকে ১০ কর্মদিবসের মধ্যে পুরো ভর্তি প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
প্রকাশিত তালিকা দেখতে ক্লিক করুন Dhaka Education Board_Quota.pdf।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট