×

ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা

২০২৬ সেপ্টেম্বর ২৮ ১৯:২৮:১৮

সৌদি আরবে প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদে প্রবাসজীবন কাটানো এবং আইনি জটিলতা থেকে দূরে থাকতে বিশেষ সতর্ক করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক জনকল্যাণমূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের বিভিন্ন বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় আইন, জননিরাপত্তা কিংবা শৃঙ্খলাবিরোধী কোনো বিষয় ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান করা থেকে বিরত থাকতে হবে। একই ধরনের পোস্টে লাইক, মন্তব্য বা শেয়ার না করতেও অনুরোধ জানিয়েছে কনস্যুলেট।

কোনো কাগজপত্রের বিষয়বস্তু সম্পূর্ণভাবে না বুঝে তাতে স্বাক্ষর না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সাদা কাগজে স্বাক্ষর কিংবা আঙুলের ছাপ দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে। নিজের ইকামা ব্যবহার করে অন্য ব্যক্তি, কফিল বা প্রতিষ্ঠানের নামে মোবাইল, সিম, যানবাহন কিংবা অন্য কোনো সম্পদ নিবন্ধন না করার জন্যও সতর্ক করেছে কনস্যুলেট।

এ ছাড়া এক অঞ্চল বা প্রতিষ্ঠানের ইকামা দিয়ে অন্য জায়গায় কাজ করা, রাস্তায় পড়ে থাকা পণ্য বা ক্র্যাপ সংগ্রহ করে বিক্রি, অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা এবং অবৈধভাবে পানি বিক্রির মতো দণ্ডনীয় কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন না করার পাশাপাশি চাকরির প্রলোভনে প্রতারণার শিকার না হতে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

কনস্যুলেটের ভাষ্য, স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ সৌদি আরবে বাংলাদেশিদের নিরাপদ ও সম্মানজনক প্রবাসজীবন নিশ্চিত করতে সহায়ক হবে। একই সঙ্গে এটি দেশের ইতিবা

ইমামুল

ট্যাগ: ফেসবুক এক্স সৌদি আরব ইউটিউব প্রবাসী বাংলাদেশি সামাজিক যোগাযোগমাধ্যম বাংলাদেশ কনস্যুলেট মোবাইল নিবন্ধন সিম নিবন্ধন আইনি জটিলতা সৌদি প্রবাসী যানবাহন নিবন্ধন চাকরির প্রলোভন চাকরির প্রতারণা প্রবাসজীবন ২৮ সেপ্টেম্বর ২০২৬ সৌদি আরবে বাংলাদেশি সৌদি আরবে প্রবাসী জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রবাসীদের সতর্কতা প্রবাসীদের জন্য সতর্কবার্তা সৌদি আরবের আইন স্থানীয় আইন সৌদি আরবের স্থানীয় আইন নিরাপদ প্রবাসজীবন সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতা ইকামা ইকামা আইন কফিল সম্পদ নিবন্ধন অবৈধ আর্থিক লেনদেন অনুমতি ছাড়া ব্যবসা অবৈধ পানি বিক্রি ক্র্যাপ বিক্রি সৌদি প্রবাসীদের আইন প্রবাসীদের আইনগত সতর্কতা বাংলাদেশিদের জন্য সতর্কতা

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ