ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবি’র ১০ মেধাবী শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ১০জন মেধাবী শিক্ষার্থী ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ লাভ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মঙ্গলবার (৩ ডিসেম্বর) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ফারাহ জামান সূচি, উসামা রাফিদ, তাহসীন নওয়ার, মো. রাফিজ খান, হোসাইন আজমল, মেহেদী হাসান, মো. তানজীর হোসাইন, নিগার সুলতানা, মেহনাজ লামিসা রহমান এবং নাহিদা সুলতানা সায়মা।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী ধন্যবাদ জ্ঞাপন করেন। সহযোগী অধ্যাপক ড. সাইফুল হক অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রয়াত অধ্যাপক ড. সিতারা পারভীনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, অধ্যাপক ড. সিতারা পারভীন ছিলেন একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক। এই ধরনের বৃত্তি ও পুরস্কার প্রদানকে শুধু পুরস্কার হিসেবে না দেখে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি হিসেবে মূল্যায়ন করতে হবে।
তিনি আরও বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা অনেক বেশি। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি উপাচার্য আহ্বান জানান।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক ড. সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
তারিক/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ