×

ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

এসএসসি পাসেই ৭২ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

২০২৬ সেপ্টেম্বর ২১ ১৭:২২:১৮

এসএসসি পাসেই ৭২ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগে ‘মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। স্থায়ী ও ফুলটাইম এই চাকরিতে দুটি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা। সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতে হবে এবং মাসিক বেতন দেওয়া হবে ৭২ হাজার ২০০ টাকা। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর।

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কোনো সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার বা অটোমোবাইল ট্রেডে ন্যূনতম দুই মাসের ভোকেশনাল ট্রেড কোর্স সম্পন্ন করার যোগ্যতা থাকতে হবে।

বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস অথবা জেনারেটর/ইউটিলিটি কোম্পানিতে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ১০০০ কেভিএ বা তার চেয়ে বড় জেনারেটরে কাজের কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা আবশ্যক।

ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে ইংরেজিতে বলা, পড়া ও লেখার সীমিত জ্ঞান এবং বাংলায় বলা, পড়া ও লেখায় ভালো কাজের জ্ঞান থাকতে হবে।

নির্বাচিত প্রার্থীকে সিকিউরিটি সার্টিফিকেট ও ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশনে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া ছাড়পত্র পাওয়ার চার সপ্তাহের মধ্যে কাজে যোগ দেওয়ার সক্ষমতা থাকতে হবে।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের মেইনটেন্যান্স ফোরম্যান ও মেইনটেন্যান্স সুপারভাইজারের অধীনে দায়িত্ব পালন করতে হবে। তাঁর দায়িত্বের মধ্যে থাকবে চ্যান্সারি, এম্বাসি অ্যানেক্স, আমেরিকান সেন্টার এবং মার্কিন সরকারের মালিকানাধীন বা ভাড়া নেওয়া আবাসিক ভবনগুলোর পাওয়ার জেনারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণ, স্থাপন ও মেরামত।

এ ছাড়া গ্লোবাল মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম (জিএমএমএস) থেকে পাওয়া প্রসেস অনুসরণ করে নির্ধারিত ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।

আগ্রহী প্রার্থীদের ইলেকট্রনিক রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন (ERA)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের নির্দেশনাবলি ও বিস্তারিত মার্কিন দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময় এসএসসি সনদ, ট্রেড কোর্স সনদ এবং জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে।আবেদন ও বিস্তারিত তথ্য মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। (https://bd.usembassy.gov/jobs/)

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত