ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
‘স্বাধীনতা মানে এটা নয় যে, যা ইচ্ছে আপনি তা লিখবেন’
নিজস্ব প্রতিবেদক: সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, গুঞ্জন ও মিথ্যাচার ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। তিনি বলেছেন, স্বাধীনতার অর্থ এমন নয় যে কারও বিরুদ্ধে ইচ্ছেমতো যেকোনো কিছু লেখা যাবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে প্রেস সচিব বলেন, বর্তমান সরকার স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে। তবে স্বাধীনতার কথা বলার সময় স্বৈরাচারি হয়ে ওঠার বিষয়টি মনে রাখতে হবে। তাঁর ভাষায়, ‘স্বাধীনতা মানে এটা নয় যে, যা ইচ্ছে আপনি তা লিখবেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় সাত কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছেন। অনেকের ইচ্ছা হলেই অন্য কারও বিরুদ্ধে লেখা শুরু করছেন। কিন্তু যাঁর বিরুদ্ধে লেখা হচ্ছে, তাঁর বক্তব্য নেওয়া কিংবা তথ্যের সত্যতা যাচাইয়ের ন্যূনতম তোয়াক্কাও করা হচ্ছে না।
ডিজিটাল মাধ্যমে অসত্য তথ্য মহামারীর মতো ছড়িয়ে পড়ছে উল্লেখ করে সালেহ শিবলী বলেন, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
অপতথ্য ঠেকাতে গণমাধ্যমের করণীয় সম্পর্কে তিনি বলেন, প্রতিটি সংবাদমাধ্যমকে নিয়মিত তথ্য যাচাই বা ‘ফ্যাক্ট চেক’-এর ওপর গুরুত্ব দিতে হবে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, মোবাইল জার্নালিজম কিংবা সিটিজেন জার্নালিজম সব ক্ষেত্রেই সারাদিনে প্রকাশিত তথ্য সত্য নাকি অসত্য, তা যাচাই করে ১০ থেকে ১৫ মিনিটের বিশেষ অনুষ্ঠান বা প্রতিবেদন প্রকাশ করা যেতে পারে বলে তিনি তাগিদ দেন।
গণমাধ্যমের স্বাধীনতার পরিধি ও সীমারেখা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘স্বাধীনতার সীমা নিয়ে আমি-আপনি তর্ক বা বিতর্ক করতে পারি। কিন্তু আমাকে এই ধারণা রাখতে হবে আমার যেমন স্বাধীনতা আছে, এর একটি সীমানারেখাও রয়েছে। তবে সে সীমানারেখা সরকার বা আমি-আপনি নির্ধারণ করব না, সেই সীমানারেখা নির্ধারণ করবে আদালত।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মেহেদী আজাদ মাসুম ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়