ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে ‘হাতাহাতির পরিস্থিতি’ কোনো বিশৃঙ্খলা নয় : গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক
ডুয়া ডেস্ক: ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটে আজ। এই সংগঠনের আত্মপ্রকাশের পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিক্ষোভ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১১ জন আহত হন।
জানা গেছে কমিটিতে রিফাত রশিদকে রাখা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিছু হাতাহাতি ও মারামারি হয়।
পরে এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম মন্তব্য করেছেন। তিনি বলেন, "কেন্দ্রীয় সংসদের চারজন দায়িত্বশীল সদস্য নিয়ে সবার মধ্যে একমত রয়েছে। মধুর ক্যান্টিনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এটা কোনো বিশৃঙ্খলা নয়। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক ছাত্র সংসদ বাংলাদেশে জনগণের বিশেষ আগ্রহ অর্জন করবে এবং শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।"
তিনি আরও বলেন, "প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। তবে কেন্দ্রীয় কমিটি ঘোষণা হওয়ার পর পরিস্থিতি শান্ত হয়ে গেছে।"
হাসিব আল ইসলাম দাবি করেন, “এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কোনো ভূমিকা নেই। খুব শিগগিরই বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য ক্যাম্পাসে কমিটি ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের প্রতি বিশেষ আগ্রহ ছিল। যার ফলে একটি ইতিবাচক প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। এখানে কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে কিছুটা হাতাহাতি হয়েছিল আর যদি কেউ অস্বাভাবিক কিছু করে থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)