ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
এশিয়ান গেমসে সেমিফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে এশিয়ান গেমসে বাংলাদেশ ও চীনের নারী ক্রিকেট দলের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি মাঠে গড়ায়নি। আগের রাতের বৃষ্টির পর ভেজা আউটফিল্ড খেলার উপযোগী না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আয়োজকরা। ফলে টসও করা সম্ভব হয়নি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে (বাংলাদেশ ১০ম, চীন ৩৬তম) কপাল খুলেছে টাইগ্রেসদের। মাঠে কোনো বল না গড়ালেও র্যাঙ্কিংয়ের নিয়মে সরাসরি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। শুক্রবার জাপান-ভারত ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালের লড়াইয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টে এর আগেও বেশ সাফল্য আছে বাংলাদেশের। এই আসরে দুবার রুপা এবং একবার ব্রোঞ্জ পদক জিতেছে টাইগ্রেসরা। অন্যদিকে চীনের নারী ক্রিকেট দলের জন্য আন্তর্জাতিক অঙ্গনে এটিই ছিল সবচেয়ে বড় কোনো সুযোগ।
এর আগে ২০১০ এশিয়ান গেমসের সেমিতে চীনকে মাত্র ৩৪ রানে গুটিয়ে ৭ ওভারে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশের মেয়েরা। অবশ্য ওই ম্যাচটির আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না।
ফলে এবারের কোয়ার্টার ফাইনালেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার সুযোগ ছিল চীনের মেয়েদের। তবে বৃষ্টির বাধায় সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন