×

ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১৬:২৫:০৮

মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাহকে লক্ষ্য করে চালানো ‘ড্রোন হামলার’ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মক্কা আল-মুকাররমাহসহ সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে এসব পবিত্র স্থান সুরক্ষায় সৌদি আরব ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।

পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সবসময় পূর্ণমাত্রায় নিশ্চিত ও সমুন্নত রাখার ওপর জোর দিয়েছে বাংলাদেশ। দেশটি বলেছে, এসব স্থানের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়।

মক্কা আল-মুকাররমাহসহ সৌদি আরবের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষার প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত