×

ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশে

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৬:৪৪:২২

ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশে

ডুয়া ডেস্ক: বাংলাদেশ পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মাদারীপুরে ডাটা এন্ট্রি অপারেটর পদে একজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এ পদে শুধু মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মাদারীপুরের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর পদে। পদটি ১৬তম গ্রেডের। এ পদের বেতন স্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা, যা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নির্ধারিত।

আবেদনের জন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকা প্রয়োজন। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে।

১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়সসীমা সংক্রান্ত অন্যান্য প্রচলিত বিধি-বিধান প্রযোজ্য হবে।

বিবাহিত নারী প্রার্থীদের পৈতৃক স্থায়ী ঠিকানা ও স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ও আবেদন ফি জমা দেওয়া শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১৪ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

সাধারণ প্রার্থীদের পরীক্ষার ফি ১০০ টাকা। এর সঙ্গে টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা যোগ হয়ে মোট ১১২ টাকা দিতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের পরীক্ষার ফি ৫০ টাকা। তাঁদের ক্ষেত্রে টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা, অর্থাৎ মোট ৫৬ টাকা দিতে হবে।

আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন, পরিমার্জন বা পরিবর্ধন গ্রহণযোগ্য হবে না। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য টেলিটক জব পোর্টালে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে প্রার্থীদের শেষ তারিখের অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় রেখে আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত