×

ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

চাঁদ দেখা কমিটির সভা শনিবার

২০২৬ সেপ্টেম্বর ১১ ১২:১০:৫৮

চাঁদ দেখা কমিটির সভা শনিবার

নিজস্ব প্রতিবেদক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে বাদ মাগরিব এই সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ১২ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত