ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
গণতান্ত্রিক দেশের সংসদে এমন হয় না: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে আগের দিন বক্তব্য দিতে গিয়ে বাধা পাওয়ার প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ জানান সরকারি দল বিএনপির সদস্যরা। এ সময় সংসদে হট্টগোল সৃষ্টি হয়।
আজ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাবের ওপর নিজের আলোচনার সময় সেই প্রসঙ্গ তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘গতকাল আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনো ডিসেমন্ট ভয়েস রেইজ করা যায় বলে আমার মনে হয় নাই। আমি কথা বলার পর যে ধরনের আচরণ আমি লক্ষ্য করেছি, তা কোনো গণতান্ত্রিক দেশের সংসদে হয় না।’
সংসদে তাঁর কথা বলার সময় বাধা দেওয়ার পাশাপাশি বক্তব্যের পর গালাগালি শোনার অভিযোগও করেন এই স্বতন্ত্র সংসদ সদস্য। এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘আমি বক্তব্য দেওয়ার পর আমারই আশপাশের সংসদ সদস্যরা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন, তা কোনো সংসদীয় রীতি-নীতির পর্যায়ে পড়ে না।’
আওয়ামী লীগ আমলে একাদশ সংসদেও একই অভিজ্ঞতার মুখে পড়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘এই সংসদে যখন একা দাঁড়িয়ে বিএনপির পক্ষে কথা বলেছিলাম, তখনও আমাকে এই জঘন্য আচরণের মুখোমুখি হতে হয়েছিল। কয়েক হাজার মানুষের প্রাণের বিনিময়ে আমরা ভোটের মাধ্যমে সংসদ আনলাম। সেখানে যদি ন্যূনতম কোনো পরিবর্তন না ঘটে, তাহলে বিরোধী দল সেজে শুধু না-তে ভোট দেওয়ার জন্য থাকবার কোনো দরকার আছে বলে আমি মনে করি না।’
রুমিন ফারহানার এই বক্তব্যের সময় তাঁকে আশ্বস্ত করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘গতকাল যা হওয়ার, হয়ে গেছে। এখন আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই।’ স্পিকার আশা প্রকাশ করেন, এখন থেকে সরকারি কিংবা বিরোধী উভয় দলের সংসদ সদস্যরাই বক্তব্য দেওয়ার সময় সংযত থাকবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ