×

ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের বৈঠক শুরু

২০২৬ সেপ্টেম্বর ০৯ ১৭:০৬:২৫

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন বসে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আজকের কার্যক্রম।

সংসদের কার্যসূচি অনুযায়ী, এটি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের ধারাবাহিক বৈঠক। গতকাল মঙ্গলবারের বৈঠক শেষে আজ বুধবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়েছিল।

গত ২৭ আগস্ট শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। সোমবার বিকেলে বসা অধিবেশনে ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে, তা কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর বুধবার আরও ৬টি কমিটি ঘোষণা করা হয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক: আশিক চৌধুরী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক: আশিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে টেকসই অবকাঠামো, জ্বালানি খাত, পরিবেশবান্ধব শিল্পায়ন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন উদীয়মান খাতে বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে... বিস্তারিত