×

ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসভবনে আগুন

২০২৬ সেপ্টেম্বর ০৯ ১৫:৫৭:৪১

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক: বজ্রপাতের আঘাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের নিজ বাসভবনের গ্যাসের রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ে অবস্থিত মন্ত্রীর বাসভবনের প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আকস্মিক বৃষ্টির সঙ্গে শুরু হয় প্রবল বজ্রপাত। এক পর্যায়ে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে মন্ত্রীর বাড়ির প্রধান ফটকের সামনে গ্যাসের রাইজারে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। এরপর তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হয় ফায়ার সার্ভিসকে।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, বেলা ১টা ১৫ মিনিটে খবর পাওয়ার পর তাদের দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের গেটম্যানের বরাত দিয়ে তিনি জানান, বজ্রপাতের কারণেই গ্যাস রাইজারে আগুনের সূত্রপাত ঘটেছিল। তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় কোনো সম্পদ বা মানুষের ক্ষয়ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেন তিনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত