ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
চুল পড়া ঠেকাতে আসছে নতুন ওষুধ
আন্তর্জাতিক ডেস্ক: ওজন কমানোর ওষুধের ব্যাপক সাফল্যের পর এবার চুল পড়া বন্ধের ওষুধের দিকে ঝুঁকছেন শেয়ারবাজারের বড় বিনিয়োগকারীরা। চুল পড়ার চিকিৎসার বিশাল বাজারই বিনিয়োগকারীদের এই আগ্রহের প্রধান কারণ।
শুধু যুক্তরাষ্ট্রেই প্রায় আট কোটি মানুষ চুল পড়ার সমস্যায় ভুগছেন। অথচ দীর্ঘদিন ধরে এ সমস্যার চিকিৎসায় নতুন কোনো ওষুধ বাজারে আসেনি। ফলে নতুন এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে মুনাফা করতে চাইছেন বিনিয়োগকারীরা।
এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক চর্মরোগ বিশেষজ্ঞদের প্রতিষ্ঠিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ভেরাডারমিক্স’। প্রতিষ্ঠানটি চুল পড়া বন্ধের একটি নতুন ট্যাবলেট তৈরি করছে। এটি সেবনের পর শরীরে ধীরে ধীরে কাজ করবে। ট্যাবলেটটিতে ব্যবহার করা হয়েছে বহুল পরিচিত ‘মিনোক্সিডিল’ নামের একটি উপাদান।
মিনোক্সিডিল আগে সরাসরি ব্যবহার করলে অনেক সময় মাথা ঘোরা বা রক্তচাপ কমে যাওয়ার মতো সমস্যা হতো। নতুন এই উন্নত কৌশলের মাধ্যমে ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া কমে আসবে বলে আশা করা হচ্ছে।
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ওষুধটির মূল বিজ্ঞানে খুব বড় কোনো নতুন আবিষ্কার হয়নি। মূলত আগের ওষুধটিকেই আরও নিরাপদ ও সহজ উপায়ে সেবনের উপযোগী করে তোলার ব্যবস্থা করা হচ্ছে।
যদি ওষুধটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়, তবে এটিই হবে মুখে খাওয়ার ক্ষেত্রে চুল পড়া বন্ধের অন্যতম কার্যকর ও স্বীকৃত নতুন ওষুধ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য