ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার

২০২৬ আগস্ট ২৫ ১৫:১৩:০৬

টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার

নিজস্ব প্রতিবেদক: আগের দুইদিনের ধারাবাহিকতায় আজও (২৫ আগস্ট) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারকে ধারাবাহিক দরপতন থেকে বের করতে কোনো উদ্যোগ বা পদক্ষেপ নেই—অবস্থা দেখে তাই মনে হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ক্রমেই তা হতাশায় রূপ নিচ্ছে।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজার উন্নয়নে গুরুত্বের কথা বলা হলেও সাম্প্রতিক সময়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। আর বাজার মনিটরিংও ঠিকমতো হচ্ছে না। বাজার উন্নয়নে হাতে গোনা কাগজে-কলমে কিছু উদ্যোগ নেওয়া হলেও বর্তমানে তার কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে। যে কারণে বাজারের এমন বেহাল অবস্থা।

তা-না হলে বাজার ৬ হাজার পয়েন্টের কাছাকাছি থেকে তলানীতে নামছে কেন? তা খতিয়ে দেখা হলে বাজার আবারও ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বিশ্লেষকরা বলছেন, ধারাবাহিক পতনের মূল কারণ কার্যকর মনিটরিংয়ের অভাব এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা। বাজারকে স্থিতিশীল করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। অন্যথায় বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা কঠিন হবে বলে মনে করছেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪০.০৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৬.৮৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৬.১১ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৭৫টির দর বেড়েছে, ১৫২টির দর কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৫০৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬০১ কোটি ৯৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৯৫ কোটি ২৬ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৯টির, কমেছে ১১৯টির এবং পরিবর্তন হয়নি ২০টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৩.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৬২.০২ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৭৩.৭৯ পয়েন্ট কমেছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে।... বিস্তারিত