ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
৫ দাবি নিয়ে হাইকোর্টের সামনে মেডিকেল শিক্ষার্থীরা
ডুয়া ডেস্ক: পাঁচ দফা দাবিতে রাজধানীর হাইকোর্ট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন মেডিকেল শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এসে তারা এই কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা তাদের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ করে আন্দোলনে নেমেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।
শিক্ষার্থীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে তাদের প্রয়োজনীয় দাবিগুলি উত্থাপন করে আসছেন কিন্তু সেগুলোর প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা তাদের ক্লাস ও পরীক্ষা বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের কথা, যদি আজকের মধ্যে তাদের দাবি পূর্ণ করা না হয় তবে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। তারা বিশ্বাস করেন, যদি তাদের পাঁচ দফা দাবি পূর্ণ হয় তাহলে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও অনিশ্চয়তা দূর হবে এবং রোগী ও সাধারণ মানুষ উপকৃত হবে।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো:
১. এমবিবিএস/বিডিএস ছাড়া কেউ চিকিৎসক হিসেবে পরিচিত হতে পারবে না। বিএমডিসি রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে এবং বিএমডিসি নিবন্ধন শুধুমাত্র এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারীদের দেওয়া হবে। ২০১০ সাল থেকে হাসিনা সরকার ম্যাটসদের (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বিএমডিসি নিবন্ধন দেওয়া শুরু করেছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে।
২. উন্নত বিশ্বের চিকিৎসাব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ওভার দ্য কাউন্টার (ওটিসি) ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস বা বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরের ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরের ওষুধ বিক্রি করতে পারবে না।
৩. স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিতে হবে এবং সব শূন্য পদ পূর্ণ করতে হবে। আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে আগের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে। প্রতিবছর ৪-৫ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য বজায় রাখতে হবে। চিকিৎসকদের বিসিএসে বয়সসীমা ৩৪ বছর করতে হবে।
৪. সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে। ইতিমধ্যে পাস করা ম্যাটস শিক্ষার্থীদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে।
৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)